প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লার লাকসামে চুরি হওয়া দুই লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর, এই টাকা প্রকৃত মালিকের পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) লাকসাম থানায় এ সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন হয়।
পুলিশের সূত্রে জানা গেছে, উপজেলার নরপাটি তেলিপাড়া এলাকার বাসিন্দা মো. আবু তাহের তার বসতঘর থেকে নগদ দুই লাখ টাকা ও একটি স্বর্ণের আংটি চুরির অভিযোগে জামাতা মো. শাহ আলমের বিরুদ্ধে লাকসাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ জমা দেওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করে।
তদন্তের দায়িত্বপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর (এএসআই) সাইফুদ্দিন তথ্য-প্রমাণ সংগ্রহ করে এবং বিভিন্ন অনুসন্ধানের মাধ্যমে চুরি হওয়া নগদ দুই লাখ টাকা উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধারকৃত টাকা পরবর্তীতে প্রকৃত মালিক মো. আবু তাহেরের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী বলেছেন, চুরির ঘটনায় উদ্ধার না হওয়া স্বর্ণের আংটির বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের সময়ে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন