প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনালে লজ্জাজনক পারফরম্যান্সের মধ্যেও তিনি ছিলেন উজ্জ্বল। স্পেনের ক্ষুরধার আক্রমণের বিরুদ্ধে দাঁড়িয়ে ছিলেন দুর্ভেদ্য দেয়াল হিসেবে। একাই ঠেকিয়ে দিয়েছেন ডজনের বেশি আক্রমণ। বিশ্বকাপ জুড়েই ছিলেন, তবে ইংলিশ প্রিমিয়ার লীগে যেন নিষ্প্রভ আর্জেন্টাইন গোলরক্ষক। গোলপোস্টে সামনে যেন ফর্মই ধরে রাখতে পারছেন না তিনি।
চেলসির হয়ে নিজের প্রথম চার ম্যাচেই তিনি হজম করেছেন ১০টি গোল। টানা এমন হতাশাজনক পারফরম্যান্সের পর দলটির সমর্থকদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন মার্তিনেজ।
গত আগস্টের শেষ সপ্তাহে সাড়ে ৭৫ লাখ পাউন্ডের বিনিময়ে অ্যাস্টন ভিলা থেকে চেলসিতে পাড়ি জমান ৩৩ বছর বয়সী মার্তিনেজ। চেলসির নিয়মিত গোলরক্ষক রবার্ট সানচেজের অধারাবাহিকতার কারণে কোচ জাবি আলোনসো মার্তিনেজকে দলে টেনেছিলেন ভরসা হিসেবে। তবে মাঠে নেমে প্রথম চার ম্যাচের একটিতেও ‘ক্লিন শিট’ রাখতে পারেননি এই আর্জেন্টাইন প্রাচীর।
ব্লুজদের হয়ে নিজের প্রথম ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে তিন গোল হজম করেন মার্তিনেজ। এরপর আর ছন্দে ফিরতে পারেননি। আর্সেনালের বিপক্ষে দুই, হাল সিটির বিপক্ষে দুই এবং সর্বশেষ গত রাতে ব্রেন্টফোর্ডের বিপক্ষে আরও তিনবার তাকে পরাস্ত করে বল ঢুকেছে চেলসির জালে।
ব্রেন্টফোর্ডের বিপক্ষে চেলসির বড় হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের উদ্দেশ্যে একটি আবেগঘন পোস্ট করেন মার্তিনেজ। সেখানে তিনি নিজের পারফরম্যান্সের দায় স্বীকার করে লিখেছেন, "ক্লাব এবং সমর্থকদের ভালোবাসা ও বিশ্বাসের যে প্রতিদান আমাদের দেওয়া উচিত ছিল, তা আমরা দিতে পারছি না। চেলসির মতো বড় ক্লাবের হয়ে নিজের প্রথম চার ম্যাচেই ১০টি গোল হজম করা আমার জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং হতাশাজনক।"
"প্রতি ম্যাচে সমর্থকেরা কতটা আশা এবং আবেগ নিয়ে আমাদের সমর্থন দিতে মাঠে আসেন, তা আমি বুঝি। চেলসি পরিবারের সবাইকে এই হতাশাজনক পারফরম্যান্সের জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি।"
তবে কঠিন পরিস্থিতি পার করে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। ফুটবলে কঠিন সময় আসতেই পারে, তবে আমি হাল ছেড়ে দেওয়ার পাত্র নই। চেলসিকে সাফল্যের চূড়ায় নিয়ে যাওয়ার যে প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম, তা পূরণ করতে কঠোর পরিশ্রম করে যাবো। আমাদের ঘুরে দাঁড়াতেই হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন