প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ৫ অক্টোবর, ২০২৬ : হ্যামস্ট্রিং ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিতব্য তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অংশগ্রহণ করতে পারবেন না দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি ব্যাটার টনি ডি জর্জি। তার পরিবর্তে প্রথম টেস্টে অভিষেক হতে পারে মার্কুইস অ্যাকারম্যানের।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জর্জি হ্যামস্ট্রিংয়ে চোট পান। তিনি দক্ষিণ আফ্রিকার পঞ্চম ক্রিকেটার যিনি সম্প্রতি এই ইনজুরিতে আক্রান্ত হয়েছেন।
গত দুই মাস ধরে একই ধরনের চোটে ভুগছেন কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, ওটনিয়েল বার্টম্যান এবং কিউনা মাফাকা।
ডি জর্জির ইনজুরি সম্পর্কে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) একটি বিবৃতিতে জানায়, "ইনজুরির কারণে প্রথম টেস্টে জর্জির খেলা সম্ভব নয়।"
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা ১৮ সদস্যের একটি দল ঘোষণা করেছিল। জর্জি ছিটকে গেলেও, সিএসএ তার বদলি হিসেবে কাউকে দলে অন্তর্ভুক্ত করবে না।
গত আগস্টে বাংলাদেশ ‘এ’ দলের বিরুদ্ধে প্রিটোরিয়ায় অনুষ্ঠিত প্রথম তিন দিনের ম্যাচের প্রথম ইনিংসে ২৩৭ বলে ২৫৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন অ্যাকারম্যান।
৩০ বছর বয়সী অ্যাকারম্যান ৮৫টি প্রথম শ্রেণির ম্যাচে ১৬ সেঞ্চুরি ও ৩১ হাফ সেঞ্চুরির মাধ্যমে ৫৯৮৬ রান সংগ্রহ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন