প্রিন্ট এর তারিখঃ ২৭শে অক্টোবর, ২০২৬ইং; ০৭:০৬ এম || প্রকাশের তারিখঃ ২৪শে অক্টোবর, ২০২৬ইং; ০৮:৫৪ পি.এম
৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নবাসীর আমৃত্যু সেবক হয়ে কাজ করতে চান,চেয়ারম্যান প্রার্থী মোঃ নাসির মিয়া
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩নং
বড়দল দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে ব্যাপক আলোচনায় রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক দানবীর ও বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাসির মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়,তিনি দীর্ঘদিন ধরে বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপিকে সুসংগঠিত করার পাশাপাশি এলাকার খেটে খাওয়া মানুষ,কৃষক, দিনমজুর ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, গরীব মেয়ের বিয়ে ও অসহায়দের সহযোগিতায় তার ব্যাপক সুনাম রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ,এই ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নে কত চেয়ারম্যান হলেন কিন্তু ইউনিয়নের বিভিন্ন গ্রামের বহু কাঁচা রাস্তা এখনও পাকা হয়নি। বর্ষা মৌসুমে চরম দুর্ভোগ পোহাতে হয়। তাদের প্রত্যাশা, একজন সৎ ও যোগ্য চেয়ারম্যান নির্বাচিত হলে এসব রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্টসহ অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সম্পন্ন হবে।
এ বিষয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও চেয়ারম্যান প্রার্থী মোঃ নাসির মিয়া বলেন,আমি পদ-পদবীর জন্য নয়,মানুষের সেবা করার জন্য রাজনীতি করি। বিএনপি ও দেশনেত্রী মরহুমা:বেগম খালেদা জিয়ার আদর্শে বুকে আগলে রেখে। একজন মফস্বল কর্মী হিসেবে সবসময় জনগণের পাশে ছিলাম,এবং যতদিন বেঁচে থাকব ইনশাআল্লাহ মানুষের পাশে থেকে আমৃত্যু সেবক হয়ে কাজ করতে চাই।
দল আমাকে মনোনয়ন দিলে এবং জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলে,প্রিয় দক্ষিণ বড়দল ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত ও উন্নয়নের মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। খেটে খাওয়া মানুষের ভাতা, রাস্তা-ঘাটের উন্নয়ন হবে আমার প্রধান অগ্রাধিকার। তার প্রার্থী হওয়ার খবরে ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"