প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে পরীক্ষার অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগ নিয়ে উত্তাল একটি পরিস্থিতির মধ্যে পড়েছে। এই ছাত্র আন্দোলনের মধ্যে শহরটি নজিরবিহীন এবং সাহসী একটি দৃশ্যের সাক্ষী হলো। বিক্ষোভকারী শিক্ষার্থীদের বহনকারী একটি পুলিশ ভ্যানের সামনে সশরীরে দাঁড়িয়ে পথ আটকে দেন এক তরুণী। প্রবল বৃষ্টির মধ্যে হুডি ও ক্যাপ মাথায় পরা অবস্থায় গাড়িটির সামনে দাঁড়িয়ে তার প্রতিবাদের দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। রাতারাতি আলোচনার কেন্দ্রে উঠে আসা এই তরুণী হলেন মুম্বাইয়ের পরিচিত মডেল, অভিনেত্রী এবং উদ্যোক্তা রিয়া যাদব। তার এই দৃঢ় অবস্থানের কারণে পুলিশ বেশ কয়েকজন আন্দোলনকারীকে ছেড়ে দিতে বাধ্য হয়। এই ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের দাদারের শিবাজী পার্ক সংলগ্ন এলাকায়। সেখানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এবং ককরোচ জনতা পার্টির সিজিপি’র ছাত্র আন্দোলনের সমর্থনে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েছিলেন। পুলিশ আন্দোলনকারীদের আটক করে প্রিজন ভ্যানে তুলছিল, ঠিক তখনই অনড় ভঙ্গিতে গাড়ির পথ আটকে দাঁড়ান রিয়া। পরবর্তী সময়ে সাংবাদিকদের সামনে এসে রিয়া স্পষ্ট ভাষায় জানান, "পুলিশ দায়িত্বশীলতার সঙ্গে নিজের কাজ করছে না।" অভিনয় ও মডেলিং জগতের পাশাপাশি একজন তরুণ উদ্যোক্তা হিসেবেও পরিচিতি রয়েছে রিয়া যাদবের। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার প্রায় এক লাখ অনুসারী রয়েছে। সাম্প্রতিক সময়ে ‘দিলবারা’ নামের একটি জনপ্রিয় মিউজিক ভিডিওতে অভিনয় করে তিনি নজর কেড়েছিলেন। এছাড়াও, তিনি হস্তনির্মিত পোশাক ব্র্যান্ড ‘রিয়াসাত’-এর প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন