প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ সাভারে বিশেষ অভিযান চালিয়ে কাউন্দিয়া এলাকা থেকে ৩৭ রাউন্ড গুলিসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এটি ঘটেছে শুক্রবার রাতে, যখন বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম মুহিত সোবহান (২০), যিনি ঢাকা জেলার সাভার মডেল থানার সিংগাসার কাউন্দিয়া এলাকার মর্তুজ আলীর ছেলে।
ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে সাভার মডেল থানার সিংগাসার কাউন্দিয়া এলাকায় গুলিসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে। এরপর বিশেষ অভিযান চালিয়ে কান্দিয়া এলাকা থেকে ৩৭ রাউন্ড গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, সে জুলাই ২৪ এর গণঅভ্যুত্থানের সময় পুলিশী স্থাপনা থেকে গুলি লুট করে নিয়ে আসে এবং তা নিজ হেফাজতে রেখেছিল।
এ বিষয়ে সাইদুল ইসলাম বলেন, আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং ৫ দিনের রিমান্ড আবেদন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন