প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অ্যানফিল্ডে রোববার (১১ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে ম্যানচেস্টার সিটির ৩-০ গোলের জয় সত্ত্বেও মাঠের বাইরের উত্তেজনা ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। পুলিশ বিভিন্ন ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে একজনকে গ্রেফতারের সময় আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
লিভারপুলের সমর্থকেরা সিটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন। ম্যাচ চলাকালীন, ক্লাবটির সমর্থকেরা সিটির ব্যবস্থাপনার বিরুদ্ধে দুয়ো দেন। তারা সিটিকে নিচের বিভাগে নামিয়ে দেয়ার দাবিও তোলেন।
এদিকে, ম্যাচের প্রেক্ষাপটে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। একজন পুলিশ কর্মকর্তাকে আঘাত করার সন্দেহে একজনকে আটক করা হয়। লিভারপুলের ইতিহাসের ট্র্যাজেডি নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, মদ্যপ অবস্থায় উচ্ছৃঙ্খল আচরণ ও অন্যকে আঘাত করার ঘটনায় একজন, মারামারিতে জড়িত থাকার অভিযোগে দু'জন এবং মাঠে বস্তু নিক্ষেপের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়।
অ্যানফিল্ড রোডে একজনকে গ্রেফতারের সময় মুখে আঘাত পান ওই পুলিশ কর্মকর্তা। তাকে হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে বাড়িতে তার বাকি চিকিৎসা হওয়ার কথা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন