প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার সড়কে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধান করার জন্য সরকার নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছে।
এই উদ্যোগ বাস্তবায়নের জন্য ২০২৫-২০৪৫ মেয়াদের সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনার (ইউআরএসটিপি) খসড়া অনুযায়ী কিলোমিটারপ্রতি ৬ দশমিক ২৭ টাকা হারে যানজট শুল্ক (কনজেশন চার্জ) আরোপের প্রস্তাব করা হয়েছে।
জানা যায়, প্রস্তাব অনুযায়ী এই শুল্ক রাজধানীর সব সড়কে কার্যকর হবে না; বরং এটি মেট্রোরেল, বিআরটি (বাস র্যাপিড ট্রানজিট) এবং উন্নত বাসসেবা চলাচলকারী করিডোরে চলাচলকারী প্রাইভেট কার, মোটরসাইকেল ও ট্রাকের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে যে, নির্ভরযোগ্য ও সহজলভ্য গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত হওয়ার পরেই এ শুল্ক কার্যকর করা উচিত।
বিশ্বব্যাংক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের একটি প্রতিবেদনে দেখা যায়, ২০০৭ সালে ঢাকার সড়কে যানবাহনের গড় গতি ঘণ্টায় প্রায় ২১ কিলোমিটার ছিল, যা ২০২২ সালে কমে মাত্র ৪ দশমিক ৮ কিলোমিটারে দাড়িয়েছে। অর্থাৎ, দেড় দশকের ব্যবধানে রাজধানীতে যানবাহনের গতি ঘণ্টায় প্রায় ১৬ কিলোমিটার কমে গেছে, যা নগরের চলাচল ব্যবস্থার উপর ব্যাপক চাপের ইঙ্গিত দেয়।
বিশ্বব্যাংকের অপর একটি গবেষণায় বলা হয়েছে, রাজধানীর ভয়াবহ যানজটের কারণে প্রতিদিন বিপুল পরিমাণ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। গবেষণা অনুযায়ী, প্রতিদিন প্রায় ৩২ লাখ কর্মঘণ্টা যানজটের কারণে হারিয়ে যাচ্ছে। এর পাশাপাশি ঢাকার ৭৩টি গুরুত্বপূর্ণ মোড়ে নিয়মিত যানবাহন আটকে থাকার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এর ফলে দেশের অর্থনীতিতে বড় আকারের প্রভাব পড়ছে। দৈনিক আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৯৮ হাজার কোটি টাকায় পৌঁছেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
পরিবহন পরিকল্পনা (ইউআরএসটিপি) খসড়ায় এও উল্লেখ করা হয়েছে যে, যানজট শুল্ক আদায়ে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তি ব্যবহৃত হবে। নির্ধারিত সড়কে আরএফআইডি রিডার বসিয়ে স্বয়ংক্রিয়ভাবে যানবাহন থেকে শুল্ক আদায় করা হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) পুরো কার্যক্রম পরিচালনা এবং তদারকির দায়িত্ব পালন করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন