প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের একটি সংঘবদ্ধ দল টুঙ্গিপাড়া-কোটালীপাড়া সংসদীয় আসনের সংসদ সদস্য এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর পাটগাতির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সংগঠনটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান বুধবার (১৮ নভেম্বর) এক বিবৃতিতে এ উদ্বেগ জানান। তিনি হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
রাজিব আহসান বিবৃতিতে বলেন, গতরাত পৌনে ৯টার দিকে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল এস এম জিলানীর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়।
তিনি উল্লেখ করেন, ‘পার্শ্ববর্তী দেশ থেকে আওয়ামী নেতাদের সুস্পষ্ট মদদে ফ্যাসিস্টদের দোসর আওয়ামী দুষ্কৃতিকারীরা দেশে নৈরাজ্য ও ভীতিকর অবস্থা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু বিচ্ছিন্নভাবে এসব অপকর্ম করে বাংলাদেশের মানুষকে আতঙ্কিত করা যাবে না। দুষ্কৃতিকারীরা ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনকে মেনে নিতে পারছে না বলেই দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে। আর এ কারণেই বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীসহ জনগণের ওপর হামলা চালাচ্ছে।’
রাজিব আহসান আরও বলেন, গতরাতে এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা সেটিরই ধারাবাহিকতা। দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমন করা ছাড়া কোনো বিকল্প নেই। হামলা ও রক্তাক্ত পথ অবলম্বন করে ষড়যন্ত্রকারীরা যাতে ফায়দা লুটতে না পারে, সেজন্য দলমত নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে। তাহলেই দেশে প্রকৃত গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।
বিবৃতিতে তিনি এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন