প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লক্ষ্মীপুর, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ : জেলার ৬ থানায় একযোগে অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশ ২৪৪ জনকে আটক করেছে। আটককৃতদের বয়স ১৪ থেকে ১৮ বছরের মধ্যে, এবং এই অভিযান পাঁচ ঘণ্টা ধরে চলেছে।
গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সদর, চন্দ্রগঞ্জ, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর থানার বিভিন্ন স্থানে অভিযানটি পরিচালিত হয়।
জেলা পুলিশ, গোয়েন্দা ও থানা পুলিশ যৌথভাবে কিশোর বয়সী বখাটেদের উৎপাত ও অপরাধ প্রবণতা নিয়ে অভিযোগের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জেলার প্রত্যেকটি থানা এলাকায় কিশোর গ্যাংদের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগও রয়েছে। কিশোর গ্যাংদের মধ্যে মারামারি ও বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড প্রায়ই ঘটে থাকে।
এসব অভিযোগের প্রেক্ষিতে পুলিশ জেলার প্রত্যেকটি থানায় একযোগে অভিযান শুরু করে। অভিযানের প্রথম পর্যায়ে ২৪৪ জনকে আটক করা হয়েছে।
অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে লক্ষ্মীপুর সদর থানায় ৪২ জন, চন্দ্রগঞ্জ থানায় ২১ জন, রায়পুর থানায় ৪৪ জন, রামগঞ্জ থানায় ৩৭ জন, রামগতি থানায় ৪৪ জন এবং কমলনগর থানায় ৫৬ জন রয়েছেন। আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে এবং যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সদর ও রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ ও মো. নিজাম উদ্দন ভূইয়া বাসস’কে জানান, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সেই লক্ষ্যে নিয়মিতভাবে কিশোর গ্যাং বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। পাশাপাশি আটক কিশোরদের তথ্য যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন