প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফরিদপুরের আলফাডাঙ্গায়, মায়ের চোখের আড়ালে বাড়ির পাশে অবস্থিত পুকুরে পড়ে মাহিম মুন্সি নামের ১৯ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটে।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার টগরবন্দ ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের মো. ঠান্ডু মুন্সির ছোট ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, সকালে মাহিমের মা ঘরের মালামাল এক কক্ষ থেকে অন্য কক্ষে সরানোর কাজে ব্যস্ত ছিলেন। পরিবারের অন্যান্য সদস্যরাও বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় শিশুটির দিকে সে সময় কারও নজর ছিল না। এর মধ্যে সবার অগোচরে মাহিম বাড়ির পাশের পুকুরপাড়ে চলে যায়। একপর্যায়ে পা পিছলে সে পানিতে পড়ে যায়।
কিছুক্ষণ পর মাহিমকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হয়। পরে তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাত্র ১৯ মাস বয়সী মাহিমের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির মৃত্যুতে স্থানীয়দের মধ্যেও গভীর শোকের সৃষ্টি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য শামীম মল্লিক বলেন, "পরিবারের সদস্যদের অজান্তে শিশুটি পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন