প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হরমুজ প্রণালিতে ‘অননুমোদিত পথে’ চলাচলের চেষ্টার সময় দুটি তেলবাহী ট্যাংকার এবং একটি টাগবোট মাইন বিস্ফোরণের শিকার হয়। এই ঘটনায় ট্যাংকার ও টাগবোটে আগুন লেগে যায়। এ তথ্য প্রকাশ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একইসাথে, যুক্তরাষ্ট্রের দুটি এলইউসিএএস ড্রোন নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে আইআরজিসি।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, গত রাতে হরমুজ প্রণালির দক্ষিণ দিকের জলপথে চলাচলরত একটি বড় তেলবাহী ট্যাংকার সমুদ্র মাইন বিস্ফোরণের কবলে পড়ে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, প্রণালির পূর্বাঞ্চল দিয়ে বের হওয়ার সময় দ্বিতীয় একটি সুপারট্যাংকারেও আগুন ধরে যায়। পরে আগুন নেভানোর জন্য সেখানে পাঠানো একটি টাগবোটেও আগুন ছড়িয়ে পড়ে।
এদিকে, আইআরজিসি দাবি করেছে, তাদের নৌবাহিনীর ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট যুক্তরাষ্ট্রের দুটি ‘অনুপ্রবেশকারী’ এলইউসিএএস ড্রোনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে ড্রোন দুটিকে নিরাপদে অবতরণে বাধ্য করে তারা অক্ষত অবস্থায় নিজেদের হেফাজতে নেয়।
বিবৃতিতে আইআরজিসি অভিযোগ করে, মাইন পাতা জলপথ দিয়ে জাহাজ চলাচলে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কারণে দেশটির করদাতা ও আঞ্চলিক মিত্রদের ওপর বিপুল আর্থিক ও বিমা ব্যয়ের চাপ সৃষ্টি হচ্ছে।
সূত্র: আলজাজিরা
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন