প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার একটি স্থানীয় হ্রদে সাঁতার কাটতে গিয়ে বিরল ও প্রাণঘাতী অ্যামিবার সংক্রমণে ৮ বছরের একটি শিশুর মৃত্যু ঘটেছে। লুইজিয়ানা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, শিশুটি ‘নেগলেরিয়া ফাওলেরি’ নামক একবংশীয় পরজীবীর সংক্রমণে মারা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যায়, নিহত শিশুর নাম লিলিয়ান স্মার্ট। ক্লেইবোর্ন হ্রদে সাঁতার কাটার পর সে অসুস্থ হয়ে পড়ে এবং ১৫ আগস্ট থেকে
। তার মৃত্যুর ঘটনা ঘটে জন্মদিন উদযাপনের একদিন পর রাস্টনের একটি হাসপাতালে। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরজীবীর কারণে শিশুটির মস্তিষ্কে মারাত্মক ফোলাভাব তৈরি হয়েছিল।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই অ্যামিবা মানবদেহে প্রবেশ করে ‘প্রাইমারি অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিস’ (পিএএম) নামক মারাত্মক সংক্রমণ সৃষ্টি করে। এটি মূলত উষ্ণ মিষ্টি পানিতে বাস করে এবং সাঁতার কাটার সময় নাকের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে মস্তিষ্কে পৌঁছে যায়। তবে, এই পানি পান করলে সংক্রমণ হয় না এবং এটি ছোঁয়াচে নয়।
মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)-এর তথ্য অনুযায়ী, পিএএম একটি অত্যন্ত বিরল রোগ হলেও এর মৃত্যুহার প্রায় ৯৭ শতাংশ। যুক্তরাষ্ট্রে ১৯৩৭ সাল থেকে এ পর্যন্ত মাত্র ১৮০টির মতো ঘটনা নথিভুক্ত হয়েছে। জলাশয়গুলোতে এই অ্যামিবার আগাম উপস্থিতির পরীক্ষা করার জন্য নিয়মিত কোনো ব্যবস্থা না থাকায় চিকিৎসকরা সাধারণ মানুষকে উষ্ণ জলাশয়ে সাঁতার কাটার বিষয়ে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন