প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চবি, ৫ অক্টোবর, ২০২৬ : বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ অর্জন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন বিশিষ্ট অধ্যাপক। তারা ‘শিক্ষক ও শিক্ষাবিদ’ ক্যাটাগরিতে এই সম্মাননা পেয়েছেন।
আজ বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে মরণোত্তর ক্যাটাগরিতে সম্মাননা লাভ করেছেন বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও বিশ্বতত্ত্ববিদ, চবির গণিত বিভাগের প্রয়াত অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম।
অন্যদিকে, অবসরপ্রাপ্ত ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. আ ন ম মুনির আহমেদ চৌধুরী। বর্তমান শিক্ষকদের মধ্যে সম্মাননা অর্জন করেছেন চবির সমাজ বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ।
বিজ্ঞানী জামাল নজরুল ইসলামের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন তার মেয়ে সাদাফ সাজ সিদ্দিকী। অধ্যাপক ড. আ ন ম মুনির আহমেদ চৌধুরীর পক্ষে সম্মাননা গ্রহণ করেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। অধ্যাপক ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ নিজেই উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করেন।
চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান এই মর্যাদাপূর্ণ জাতীয় সম্মাননা অর্জনের জন্য সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, তাদের এই অর্জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের বিষয়। তিনি আশা প্রকাশ করেন যে, এই স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষা ও গবেষণায় আরও উৎকর্ষ অর্জনে অনুপ্রাণিত করবে।
এদিন শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সারা দেশের প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যায় পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে ১০২ জন গুণী শিক্ষকের হাতে দুই লাখ টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন