প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুর কারণে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৫৮ জন। চলতি বছরের শুরু থেকে ডেঙ্গুর কারণে মোট ১১৭ জনের প্রাণহানি ঘটেছে এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৫৯০ জনে।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পক্ষ থেকে ডেঙ্গু সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৯৩ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৮ জন ভর্তি হয়েছেন। ঢাকা বিভাগের বাইরে ৩১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বরিশাল বিভাগে ১৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৯ জন, খুলনায় ৩৩৪ জন, ময়মনসিংহে ৮৪ জন, রাজশাহীতে ১১২ জন, রংপুরে ৫৯ জন এবং সিলেট বিভাগে ৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংগ্রহ করে আসছে। ২০২৩ সালে ডেঙ্গুর কারণে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বাধিক ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ছিল। একই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৭০৫।
গত বছর ডেঙ্গুর কারণে চার শতাধিক মানুষের মৃত্যু ঘটে এবং সে বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের কাছাকাছি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন