প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বছরের শেষ প্রান্তে এসে সরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিনের অবকাশ কাটানোর সম্ভাবনা তৈরি হয়েছে। মহান বিজয় দিবসের সরকারি ছুটির সঙ্গে মাত্র এক দিনের ছুটি ‘ম্যানেজ’ করতে পারলে এই দীর্ঘ ছুটি পাওয়া যাবে।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস পালিত হবে। এরপর ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। যদিও ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার দাফতরিক কর্মদিবস, তবে ওই এক দিনের ছুটি অনুমোদন করতে পারলে ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিন ছুটি নেওয়া সম্ভব হবে।
তবে, এই সুযোগ সকলের জন্য সমান নয়। যেসব সরকারি দফতর ও প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে, কেবল সেসব প্রতিষ্ঠানের কর্মীদের জন্য ১৭ ডিসেম্বর ছুটি নিলে টানা চার দিনের অবকাশের সুযোগ তৈরি হবে। জরুরি সেবা বা ভিন্ন কর্মদিবস অনুসরণকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই হিসাব কার্যকর হবে না।
অন্যদিকে, বেসরকারি খাতের কর্মীদের ছুটির বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ছুটি নীতিমালা ও ব্যবস্থাপনার ওপর নির্ভরশীল; কারণ, সব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে না।
চলতি ২০২৬ সালে সরকারি ছুটির ক্যালেন্ডারে এর আগেই দীর্ঘ অবকাশের একাধিক সুযোগ এসেছে। বিশেষ করে ঈদুল ফিতর (মার্চ) ও ঈদুল আজহায় (মে) নির্বাহী আদেশে ও সাধারণ ছুটির সমন্বয়ে সরকারি চাকরিজীবীরা কয়েক দিনের টানা ছুটি পেয়েছিলেন।
বছর শেষ হওয়ার ঠিক আগে এমন একটি সংক্ষিপ্ত ছুটির সুযোগ ভ্রমণ বা পারিবারিক আয়োজনের ক্ষেত্রে বাড়তি অবকাশের শেষ সুযোগ হয়ে উঠতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন