প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকারের নির্দেশনার আলোকে ডেঙ্গু প্রতিরোধের উদ্দেশ্যে বরিশালের হিজলা উপজেলার হিজলা-গৌরবদী ইউনিয়ন প্রশাসকের উদ্যোগে একটি অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানে অংশগ্রহণ করেছে যুব নবজাগরণ স্বেচ্ছাসেবী সংগঠন এবং প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়ে উভয় সংগঠনের সদস্যরা তাদের সন্তোষ প্রকাশ করেন।
ডেঙ্গু প্রতিরোধে এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
হিজলা-গৌরবদী ইউনিয়ন প্রশাসক, রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং কর্মসূচিতে উপস্থিত সকলের প্রতি যুব নবজাগরণ স্বেচ্ছাসেবী সংগঠন আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে।
অভিযানে অংশগ্রহণকারী যুব নবজাগরণ স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সকল সদস্যকেও ধন্যবাদ জানানো হয়। তাদের অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে ডেঙ্গু প্রতিরোধ অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে এই ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে যুব নবজাগরণ স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন ভবিষ্যতেও মানুষের পাশে থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন