প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সোজা জানিয়ে দিয়েছেন যে, মধ্যপ্রাচ্যের স্থায়ী শান্তি ও নিরাপত্তা কোনো বাইরের দেশের চাওয়া বা নির্দেশে তৈরি হতে পারে না।
সম্প্রতি ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ‘গ্লোবাল টাউন হল ২০২৬’ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব মন্তব্য করেন। বিশ্বরাজনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি আফসোস করে বলেন, যখন বড় বড় শক্তিশালী দেশগুলো নিজেদের স্বার্থের জন্য আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, তখন নিয়ম-কানুনের কোনো মূল্য থাকে না। জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো যদি এসব অন্যায় এবং আক্রমণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেয়, তবে মানুষ তাদের প্রতি সম্পূর্ণভাবে বিশ্বাস হারাবে।
আরাগচি মনে করেন, পৃথিবীকে সুন্দরভাবে পরিচালনা করতে বর্তমানে আগের যেকোনো সময়ের চেয়ে পারস্পরিক আলোচনার গুরুত্ব বেশি। তিনি যুদ্ধের ভয়াবহতার কথা উল্লেখ করে বলেন, প্রতিটি যুদ্ধের ক্ষতি শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে না, বরং তা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। যুদ্ধের খরচ চালাতে সাধারণ মানুষকে ট্যাক্স দিতে হয়, কিন্তু সবচেয়ে বড় মাশুল দিতে হয় সাধারণ জীবন দিয়ে। মানুষ নিজের জীবন, রক্ত, ঘরবাড়ি ও ভবিষ্যৎ হারিয়ে নিঃস্ব হয়ে যায়।
নিরাপত্তার আসল সমাধান কোথায়, তা ব্যাখ্যা করতে গিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বলেন, কোনো বিদেশি শক্তির সামরিক উপস্থিতি কিংবা তাদের চাপিয়ে দেওয়া সিদ্ধান্তের মাধ্যমে কখনোই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য এই অঞ্চলের দেশগুলোকে নিজেদের মধ্যে বিশ্বাস বাড়াতে হবে, একে অপরকে সম্মান জানাতে হবে এবং একসঙ্গে বসে আলোচনা করতে হবে।
সূত্র: আল-জাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন