প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাজ্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে অন্যতম প্রধান গন্তব্য। তবে, যুক্তরাজ্যে পড়াশোনা করতে যাওয়া শিক্ষার্থীদের জন্য একটি দুঃসংবাদ এসেছে। দেশটির সরকার স্টুডেন্ট ভিসায় ভ্রমণের জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ বা ‘মেইনটেন্যান্স ফান্ড’ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যা আগামী ৩০ নভেম্বর থেকে কার্যকর হবে।
‘স্টাডি নাউ’-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ৩ সেপ্টেম্বর প্রকাশিত ‘স্টেটমেন্ট অব চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস (এইচসি ৫৮৪)’ দ্বারা এই নতুন পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্যের হোম অফিস। শিক্ষার্থী ভিসায় আবেদন করার সময়, পড়াশোনাকালীন নিজ খরচে চলার সক্ষমতার প্রমাণ হিসেবে এই ফান্ড দেখাতে হয়।
যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী, শিক্ষার্থীদের কোর্সের জন্য প্রতি মাসের তহবিল প্রদর্শন করতে হয়, যা সর্বোচ্চ ৯ মাস পর্যন্ত হিসাব করা হয়। নতুন নিয়ম অনুযায়ী, লন্ডনের ভেতরে ৯ মাস বা তার বেশি সময়ের কোর্সের জন্য মেইনটেন্যান্স ফান্ড ১৩,৭৬১ পাউন্ড থেকে ৩৬৯ পাউন্ড বাড়িয়ে নতুন সীমা ১৪,১৩০ পাউন্ড নির্ধারণ করা হয়েছে।
লন্ডনের বাইরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য মেইনটেন্যান্স ফান্ড ১০,৫৩৯ পাউন্ড থেকে ২৮৮ পাউন্ড বাড়িয়ে ১০,৮২৭ পাউন্ড করা হয়েছে।
যদি কোনো শিক্ষার্থী ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসনের জন্য অর্থ প্রদান করে থাকে, তবে তার ভরণপোষণের অর্থ থেকে সর্বোচ্চ ছাড়ের পরিমাণ ১,৫২৯ পাউন্ড থেকে বাড়িয়ে ১,৫৭০ পাউন্ড করা হয়েছে।
এই নতুন নিয়ম কোর্স শুরুর তারিখের পরিবর্তে ভিসা আবেদনের তারিখের ওপর ভিত্তি করে কার্যকর হবে। ৩০ নভেম্বর ২০২৬-এর আগে জমা দেওয়া আবেদনগুলোর ক্ষেত্রে বর্তমান নিয়ম বলবৎ থাকবে। তবে, ৩০ নভেম্বর বা এর পর জমাকৃত সব আবেদনের জন্য বর্ধিত ফান্ডের নতুন শর্ত পূরণ করা বাধ্যতামূলক।
যুক্তরাজ্যের হোম অফিস জানিয়েছে, দেশটির স্থানীয় শিক্ষার্থীদের জন্য নির্ধারিত মেইনটেন্যান্স ঋণের হারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি বছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই পরিসংখ্যান হালনাগাদ করা হয়। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ঋণ তহবিলের হিসাব অনুযায়ীই এবার তা বাড়ানো হয়েছে।
তবে, অন্যান্য মূল নিয়মে কোনো পরিবর্তন আনা হয়নি। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আগের মতোই সর্বোচ্চ ৯ মাসের মেইনটেন্যান্স ফান্ডের পাশাপাশি প্রথম বছরের বকেয়া টিউশন ফি দেখাতে হবে। ব্যাংক অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখার সময়সীমা সংক্রান্ত নিয়মও অপরিবর্তিত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন