প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাগুরার শালিখা উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৬০টি পূজামণ্ডপের জন্য চালের ডিও লেটার বিতরণ করা হয়েছে। মোট ৯৬ হাজার কেজি চাল বরাদ্দ করা হয়েছে, যেখানে প্রতিটি পূজামণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল নির্ধারণ করা হয়েছে।
এই উপলক্ষে রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে (জিআর) চাল বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হাসান চৌধুরী সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান, শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান, জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপি সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. লাল্টু মিয়া, উপজেলা পূজা ফ্রন্টের আহ্বায়ক গোবিন্দ বিশ্বাস ও সাধারণ সম্পাদক সুমন বিশ্বাস, এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাঁদ।
আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিটি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ৬০০ কেজি চালের ডিও লেটার তুলে দেন। এ বছর শালিখা উপজেলায় মোট ১৬০টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত বছরের তুলনায় এবার প্রতিটি পূজামণ্ডপে ১০০ কেজি বেশি চাল বরাদ্দ দেওয়া হয়েছে, ফলে চালের বরাদ্দ বেড়ে ৬০০ কেজিতে দাঁড়িয়েছে।
চালের ডিও লেটার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলা পূজা উদযাপন পরিষদ ও পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ। তারা জানান, "গত বছরের তুলনায় এবার ১০০ কেজি বেশি চাল পেয়ে আমরা আনন্দিত। পূজামণ্ডপগুলোতে এবার ব্যাপক খরচ রয়েছে। সরকারের এই সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন