প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মানিকগঞ্জের শিবালয়ে খাবার স্যালাইন ও ট্যাঙ সরবতের সাথে চেতনা নাশক দ্রব্য মিশিয়ে খাওয়ানোর মাধ্যমে বাড়ির সকল সদস্যকে অচেতন করে সর্বস্ব লুট করার চেষ্টা করতে গিয়ে দুইজন চোর চক্রের সদস্যকে আটক করা হয়েছে।
এ ঘটনা ঘটে বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে, যখন স্থানীয় জনতা আটককৃত দুজনকে উত্তম-মাধ্যম দিয়ে শিবালয় থানায় পুলিশের কাছে সোর্পদ করে। পরে, পুলিশ তাদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
গুরুতর অবস্থায় গৃহকর্তী আলেক জান (৬০) এবং তার ছেলে লালন ফকির (৪০) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গৃহকর্ত্রীর মেয়ের জামাতা শামীম জানান, মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার বৈষ্টমিরচর এলাকায় মনো ফকিরের বাড়িতে মঙ্গলবার রাত ৮টার দিকে পূর্ব পরিচিত দুইজন চোর সর্বস্ব লুট করার উদ্দেশ্যে বাড়ির ৫ সদস্যের মধ্যে কেবল দুইজনকে খাবার স্যালাইন ও ট্যাঙ সরবতের সাথে চেতনা নাশক দ্রব্য মিশিয়ে খাওয়ানোর পর অসুস্থ হয়ে পড়লে চোর চক্রের সদস্যরা ওই বাড়ি থেকে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরের দিন বুধবার সকালে স্থানীয় জনতার হাতে ধরা পড়ে চোর চক্রের ওই দুই সদস্য।
আটককৃতদের মধ্যে রয়েছেন, নরসিংদী জেলার রায়পুরা থানার শোবুদ্দিন উত্তরপাড়া গ্রামের মৃত-সিরাজ মিয়ার পুত্র মো. শফি ওরফে মিলন (৪০), এবং একই জেলা ও উপজেলার হাটভাঙ্গা গ্রামের মৃত-সিদ্দিক মিয়ার পুত্র মো. শুকুর আলী (৪০)।
শামীম আরও জানান, টমেটো বিক্রি করতে গিয়ে তিন বছর আগে তাদের সাথে পরিচয় হয়। সেই সুবাদে ওই চোর চক্রের সদস্যরা তাদের বাড়িতে এর আগেও একবার এসেছিল। রতনকে ফোন দিয়ে গত মঙ্গলবার চোর চক্রের ওই দুই সদস্য আবার আসে। এসময় রতনের দাদা, দাদি, বাবা-মাসহ ৫জন বাড়িতে ছিলেন। এর মধ্যে রতনের বাবা ও দাদীকে সরবতের সাথে চেতনা নাশক দ্রব্য মিশিয়ে খাওয়ালে তারা অসুস্থ হয়ে পড়লে ওই চোর চক্রের সদস্যরা সুকৌশলে পালিয়ে যায়। পরের দিন বুধবার সকালে নৌকায় নদী পার হওয়ার সময় স্থানীয় জনতার হাতে ধরা পড়ে। এরপর স্থানীয় জনতা ওই চোর চক্রের সদস্যদের পুলিশে দেয়।
শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, এ ব্যাপারে এখনও কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে উক্ত বিষয়ে তদন্ত করে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন