প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালীর বাউফলে পিছিয়ে পড়া জনগণের স্বাস্থ্য সুরক্ষা, পানি, স্যানিটেশন ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা আহ্ছানিয়া মিশন ও ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত ইঁরষফরহম ডধঃবৎ ্ ঝধহরঃধঃরড়হ ঊহঃৎবঢ়ৎবহবঁৎংযরঢ় (ইড্ঝঊ) প্রকল্পের ফেইজ-আউট সমাপনী সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাটি সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টায় বাউফল উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ২০২২ সালে বাউফল উপজেলার দাসপাড়া, বগা, মদনপুরা ও আরও একটি ইউনিয়নে প্রকল্পটির কার্যক্রম শুরু হয়েছিল। প্রকল্পের আওতায় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা ও কমিউনিটি গ্রুপ গড়ে তোলার কার্যক্রম পরিচালিত হয়েছে।
সভায় প্রকল্পের ২০২২-২০২৬ সময়কালের প্রধান অর্জন, ফলাফল ও প্রভাব তুলে ধরা হয়। একই সঙ্গে প্রকল্পের কার্যক্রম শেষ হওয়ার পরও ডঅঝঐ উদ্যোক্তা, স্যানিটেশন ও পরিচ্ছন্নতা উদ্যোক্তা, উঠান ও কমিউনিটি সাপোর্ট গ্রুপ (ঈঝএ), কিশোর-কিশোরী গ্রুপ এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি প্রকল্পের অর্জন ও স্থানীয় পর্যায়ে এর কার্যক্রম অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন। স্থানীয় অংশীজনদের দায়িত্বশীল ভূমিকা ও সমন্বয়ের ওপর তিনি গুরুত্ব দেন।
সভায় প্রকল্পের অগ্রগতি বইসহ সংশ্লিষ্ট নথিপত্র উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি প্রকল্পের অভিজ্ঞতা, অর্জন ও ভবিষ্যৎ করণীয় নিয়ে অংশীজনদের মতামত গ্রহণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাইটিভির প্রতিনিধি অহিদুজ্জামান ডিউক, বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল হোসেন, এনজিও প্রতিনিধি আবদুল খালেকসহ আহ্ছানিয়া মিশন ও ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন