প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মানিকগঞ্জের দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার, উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে দেশে জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠিত হয়েছিল। ঐ অভ্যুত্থানে বন্দীদশা থেকে মুক্তি পান জেনারেল জিয়াউর রহমান। পরবর্তীতে তাঁর নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়।
বক্তারা আরো বলেন, ৭ নভেম্বর কেবল একটি দিন নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রতীক। এই চেতনাকে ধারণ করে ভবিষ্যতে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। নতুন প্রজন্মের মাঝে এ দিবসের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান তারা।
সভায় বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন