প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা প্রদানকারী যেকোনো দেশকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে চিহ্নিত করার হুঁশিয়ারি দিয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলি বেলালি।
তিনি আল-আলমকে দেওয়া একটি সাক্ষাৎকারে উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্রের আগ্রাসনে সহযোগিতা ও সমন্বয়কারী দেশগুলোর বিরুদ্ধে পরিস্থিতির ওপর ভিত্তি করে ব্যবস্থা নেওয়া হবে। বেলালি আরও জানান, ইরানের সর্বোচ্চ নেতা ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ মুজতবা খামেনি শত্রুপক্ষের যেকোনো ধরনের হুমকির জবাব ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই দেওয়ার নির্দেশ দিয়েছেন।
বেলালি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতা এখন অনেকাংশে নিজস্ব প্রযুক্তিনির্ভর হয়ে উঠেছে। তিনি দাবি করেন, দেশজুড়ে বিস্তৃত ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো থেকে ইসরাইল-অধিকৃত অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানোর সক্ষমতা রয়েছে।
এছাড়া, তিনি আরও উল্লেখ করেন যে, ইরানের বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র ও উন্নত হামলা কৌশলের কারণে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকারিতা হারাচ্ছে। তার মতে, ইরানের অস্ত্রের আওতায় থাকা কোনো এলাকাকেই মার্কিন সেনাদের জন্য নিরাপদ বলা যায় না।
এই অবস্থায়, মার্কিন বাহিনীকে মধ্যপ্রাচ্য থেকে প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং উৎপাদিত অস্ত্র সংরক্ষণের জন্য আরও স্থাপনার প্রয়োজন হচ্ছে।
সূত্র: প্রেস টিভি
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন