প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চলতি শিক্ষাবর্ষ শুরু হওয়ার পর নাটোর সরকারি নার্সিং কলেজের পাঠদান কার্যক্রমের একাডেমিক স্বীকৃতির জন্য আজ শনিবার পরিদর্শন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
বিএসসি-ইন-নার্সিং কোর্সের একাডেমিক স্বীকৃতি পরিদর্শন টিমের সভাপতি হিসেবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ সচিব মুহা. আখতারুজ্জামান দায়িত্ব পালন করেন।
এছাড়া, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ডেপুটি রেজিস্ট্রার নিলুফার ইয়াসমিন এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উপ পরিচালক ফাতেমা খাতুন উপস্থিত ছিলেন।
পরিদর্শন টিম নার্সিং কলেজের শিক্ষা কার্যক্রম, লাইব্রেরী, ল্যাবরেটরি, আবাসনসহ সকল কার্যক্রম প্রত্যক্ষ করে। টিমের সদস্যরা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
নাটোর সরকারি নার্সিং কলেজের অধ্যক্ষ ড. মুহা. ফয়েজুর রহমান জানিয়েছেন, গত ৫ মে থেকে কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে এবং আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিদর্শন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
এর আগে রাজশাহী মেডিকেল কলেজের একটি টিম একাডেমিক কার্যক্রম পরিদর্শন করে। আশাকরি নাটোর নার্সিং কলেজ দ্রুত একাডেমিক স্বীকৃতি অর্জনে সক্ষম হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন