প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশের জনগণকে বিভ্রান্ত করছেন বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তার বক্তব্য, বাস্তবে সেখানে ইসরায়েলি সেনাদের ওপর নতুন ধরনের অপারেশনাল সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে তিনি উল্লেখ করেন, সম্প্রতি তিনি দক্ষিণ লেবাননে দায়িত্ব পালন করা ইসরায়েলি সেনা এবং কমান্ডারদের সঙ্গে কথা বলেছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বেনেট জানান, হিজবুল্লাহ যোদ্ধারা অবকাঠামো মেরামত, অস্ত্র সংগ্রহ এবং পুনরায় কার্যক্রম শুরু করলেও ইসরায়েলি সেনাদের তাদের ওপর গুলি চালানোর অনুমতি দেওয়া হচ্ছে না। এছাড়া, বেনেট দাবি করেন, ইসরায়েলি বিমান বাহিনীও লেবাননে প্রায় পুরোপুরি অভিযান বন্ধ করে দিয়েছে। তিনি বলেন, ‘নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ যখন বলেছিলেন যে লেবানে ইসরায়েলি বাহিনীর পূর্ণ স্বাধীনতা রয়েছে, তখন তারা সত্য বলেননি। বাস্তবতা হলো, লেবাননে আমাদের সেনাদের হাত বাঁধা।’ সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে (এমওইউ) লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানানো হয়েছে। তবে এই চুক্তি ইসরায়েলের ভেতরে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, অধিকাংশ ইসরায়েলি নাগরিক লেবাননে সামরিক অভিযান অব্যাহত রাখার পক্ষে মত দিয়েছেন। এই অবস্থায় বেনেটের মন্তব্য দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্ককে আরও উস্কে দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন