প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নওগাঁর মহাদেবপুরে শান্তি বিঘ্নিত ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) রাতের দিকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— উত্তরগ্রাম ইউনিয়নের চকগোড়া (সরদারপাড়া) এলাকার রোকনুজ্জামান ওরফে সোহাগ (২৫), মো. পিয়ারুল ইসলাম মুসা (১৯), মো. মাহমুদ রায়হান (৩০) এবং একই ইউনিয়নের চকগোড়া (পূর্বপাড়া) গ্রামের মো. সোহেল হোসেন (২১)। উল্লেখ্য, রোকনুজ্জামান সোহাগ স্থানীয় একটি ওয়ার্ড ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন এবং বাকিরা সংগঠনটির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশের সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এলাকায় শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার (২৭ অক্টোবর) নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে অপরাধীদের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়েছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগে থেকে থাকা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন