প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ট্রান্সজেন্ডার বিষয়ে প্রচার-প্রচারণা বৃদ্ধির আহ্বান নিয়ে আন্তর্জাতিক মাজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন।
মাওলানা মুহিউদ্দীন রাব্বানী শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উল্লেখ করেন, "নারী ও পুরুষের সৃষ্টিগত পরিচয় আল্লাহর নির্ধারিত বিধানের অংশ।" তিনি বলেন, ইসলামী শরিয়তের দৃষ্টিতে, জন্মগ্রহণকারী নারী-পুরুষের লিঙ্গপরিচয় পরিবর্তনের উদ্দেশ্যে অস্ত্রোপচার ও হরমোন প্রয়োগের মাধ্যমে শারীরিক পরিবর্তন সাধন নিষিদ্ধ। তিনি আরও জানান, "এ ধরনের কর্মকাণ্ডের প্রচার-প্রসার ধর্মীয় বিশ্বাস ও নৈতিক মূল্যবোধের পরিপন্থী।"
বিবৃতিতে মাওলানা মুহিউদ্দীন রাব্বানী আরও বলেন, ইসলাম প্রত্যেক মানুষের মর্যাদা রক্ষার শিক্ষা দেয়। তবে, মানবিকতার নামে শরিয়তবিরোধী কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার সুযোগ নেই। তিনি সতর্ক করেন যে, যদি শিক্ষাব্যবস্থাকে এ ধরনের প্রচার-প্রচারণার মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়, তবে নতুন প্রজন্মের ধর্মীয় বিশ্বাস ও নৈতিকতার ওপর বিরূপ প্রভাব পড়তে পারে।
তিনি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান। একই সঙ্গে দেশের শিক্ষাব্যবস্থায় ইসলামী আকিদা, ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন