প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ডিগ্রি (পাস) প্রোগ্রামের ভর্তি আবেদন আগামীকাল রবিবার বিকেল ৪টায় শুরু হচ্ছে। আবেদন করা যাবে আগামী ১৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।
শনিবার (১৫ আগস্ট) প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সভিত্তিক মেধা তালিকা প্রস্তুত করা হবে। একই মেধা নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য এসএসসি ও এইচএসসির জিপিএ (৪০: ৬০ অনুপাত) এবং প্রয়োজনে মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। যদি তাতেও সমতা থাকে, তাহলে বয়স কম শিক্ষার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
ভর্তি কার্যক্রম ধাপে ধাপে সম্পন্ন হবে, যার মধ্যে রয়েছে ১ম মেধা তালিকা, ২য় মেধা তালিকা, কোটার মেধা তালিকা এবং ১ম ও ২য় রিলিজ স্লিপ। তবে, এবার ৩য় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ থাকবে না।
বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব শিক্ষার্থী ২০২১, ২০২২ ও ২০২৩ খ্রিষ্টাব্দের এসএসসি বা সমমান এবং ২০২৩, ২০২৪ ও ২০২৫ খ্রিষ্টাব্দের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা আবেদন করতে পারবেন। পাশাপাশি কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি) ও ডিপ্লোমা-ইন-কমার্স উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
এ-লেভেল, ও-লেভেল ও বিদেশি সনদধারীদের জন্য নির্ধারিত নিয়মে সরাসরি ডিন অফিসে বা ইমেইলে আবেদন করা হবে।
অবশ্য এগুলো ছাড়াও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যারা গত দুই শিক্ষাবর্ষে (২০২৪-২৫ ও ২০২৫-২৬) স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল বা স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন কার্ড পেয়েছেন, তারা এই শিক্ষাবর্ষে নতুন করে ভর্তি হতে পারবেন না। তবে পূর্ববর্তী ভর্তি বাতিল করে নতুন শিক্ষাবর্ষে আবেদন করতে পারবেন। একইসাথে, যদি কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তি হয়ে থাকেন, তাহলে তার উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
আবেদনে লাগবে ১০০০ টাকা। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীর প্রাথমিক আবেদন ফরমসহ ফি বাবদ এক হাজার টাকা সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি) জমা দিতে হবে।
কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুকূলে নির্ধারিত ফি জমা দেবে। কলেজ কর্তৃপক্ষ আবেদনকারীর তথ্য যাচাই করে অনলাইনে নিশ্চয়ন করবে। তবে নিশ্চয়ন ছাড়া কোনো আবেদনকারীকে মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না।
আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানানো হয়েছে, আবেদন করতে হলে ওয়েবসাইটে গিয়ে Applicant Login অপশনের Degree Pass- এ ক্লিক করতে হবে। পরে বাম পাসের Apply Now বাটনে ক্লিক করে এসএসসি ও এইচএসসির রোল নম্বর দিয়ে আবেদন পক্রিয়া শুরু করতে হবে। আবেদনকারীর নামসহ অন্যান্য তথ্য ওয়েবসাইটে প্রদর্শিত হবে।
এরপর আবেদনকারীকে বিভাগ ও জেলা ভিত্তিক College Selection Option থেকে পছন্দের কলেজ নির্বাচন করতে হবে। নির্বাচিত কলেজে সংশ্লিষ্ট বিষয়ে শূন্য আসনের তালিকা দেখা যাবে। আবেদনকারীকে সেই তালিকা থেকে তার ভর্তি-যোগ্য (Eligible) বিষয়ের পছন্দক্রম নির্ধারণ করে সর্বোচ্চ পাঁচটি কলেজে বিষয় এন্ট্রি দিয়ে ফরম পূরণ করতে হবে।
আবেদন শেষে আবেদন ফরম ডাউনলোড করে অফসেট সাদা কাগজে প্রিন্ট অথবা পিডিএফ কপি সংরক্ষণ করতে হবে। এই ফরম সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। পরে কলেজ কর্তৃক প্রক্রিয়ার মাধ্যমে ফি প্রদান করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন