প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাবনা-ঢাকা-পাবনা রুটে নতুন একটি জোড়া আন্ত নগর ট্রেন আগামী ১৯ নভেম্বর থেকে চালু হতে যাচ্ছে। গত ৪ নভেম্বর, বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট প্রস্তাবটি রেলপথ মন্ত্রণালয়ের অনুমোদন লাভ করেছে।
অনুমোদিত প্রস্তাবনার আওতায়, ৮০৮ নং ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এবং দুপুর ২টা ১০ মিনিটে ঢাকা পৌঁছাবে। অপরদিকে, ৮০৭ নং ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ দুপুর ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে পাবনার দিকে রওনা হবে এবং রাত ৯টা ২০ মিনিটে পাবনা পৌঁছাবে।
প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে, উক্ত ট্রেনটি আপ ও ডাউন উভয় পথে ঈশ্বরদী, দাশুরিয়া, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে।
১৯ নভেম্বর অপরাহ্নে, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম পাবনা রেলওয়ে স্টেশনে উক্ত ট্রেন দুটি উদ্বোধন করবেন। এর মাধ্যমে ঢাকা-পাবনা-ঢাকা রুটে আন্ত নগর ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহারের সঙ্গে সঙ্গতি রেখে, সাশ্রয়ী, নিরাপদ ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার অংশ হিসেবে বাংলাদেশ রেলওয়ে এই ট্রেন চালু করতে যাচ্ছে। নতুন এই ট্রেনের উদ্বোধনের মাধ্যমে ঢাকা-পাবনা রুটে আন্ত নগর রেল যোগাযোগ সংযোজন হতে যাচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন