প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা-ময়মনসিংহ- গফরগাঁও- রেললাইনের প্রায় ২০ ফুট অংশের রেলপাত খুলে ফেলার ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত গভীর রাতে গফরগাঁও-ময়মনসিংহ রেলপথের গফরগাঁও উপজেলার ৪নং সালটিয়া ইউনিয়নের বাগুয়া নামকস্থানে দুর্বৃত্তদের দ্বারা এই ঘটনা ঘটানোর খবর পাওয়া গেছে। তবে বিষয়টি দ্রুত শনাক্ত হওয়ায় একটি বড় ধরনের রেল দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ২টা ১৫ মিনিট থেকে ২টা ২৫ মিনিটের মধ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা রেললাইনের প্রায় ২০ ফুট অংশের পাত খুলে ফেলে। খবর পাওয়ার পরপরই দ্রুত ব্যবস্থা গ্রহণ করে খুলে ফেলা রেলপাত পুনরায় স্থাপন করা হয়।
এদিকে গভীর রাতে রেললাইনের পাত খুলে ফেলার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। গুরুত্বপূর্ণ এই রেলপথে চলাচলকারী যাত্রীবাহী ট্রেন বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়তে পারত বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন