প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের আজান দিতে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু ঘটেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাগৈগ্রাম পশ্চিমপাড়া জামে মসজিদে এই ঘটনা ঘটে।
মৃত মুয়াজ্জিনের নাম মো. শাহজাহান মিস্ত্রী। তিনি ওই গ্রামের মৃত সুজত আলীর পুত্র।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, আজ ভোরে ফজরের আজান দেওয়ার উদ্দেশ্যে শাহজাহান মিস্ত্রী মসজিদে যান। প্রথমে তিনি হুজুরখানায় গিয়ে মসজিদের ইমামকে ঘুম থেকে ডেকে তোলেন। এরপর তিনি আজানের জন্য মসজিদে প্রবেশ করে নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করছিলেন। কিছুক্ষণ পর মসজিদ থেকে হঠাৎ শব্দ শুনে ইমাম ভেতরে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে স্বজন ও স্থানীয় মুসল্লিরা এসে পরীক্ষা করে শাহজাহান মিস্ত্রীকে মৃত অবস্থায় পান। এরপর স্থানীয় এক মুসল্লি ফজরের আজান সম্পন্ন করেন। নামাজ শেষে স্বজন ও মুসল্লিরা মরদেহ বাড়িতে নিয়ে যান। জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম জানান, আজান দেওয়ার জন্যই মসজিদে এসেছিলেন তিনি। "আমাকে ডেকে ঘুম থেকে তুলেছিলেন। কিছুক্ষণ পর পড়ে যাওয়ার শব্দ শুনে গিয়ে দেখি মুয়াজ্জিন আর বেঁচে নেই।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন