প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান চলছে। দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনসচেতনতা বাড়ানো এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে টাঙ্গাইল পৌরসভার আয়োজনে, নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সহযোগিতায়, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনে কার্যক্রমটি শুরু হয়েছে।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সোমবার এ কার্যক্রমের উদ্বোধন করেন টাঙ্গাইল পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা শাহনেওয়াজ পারভীন। উদ্বোধনী অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা বাসকোস মিনিবাস মালিক সমিতির আহবায়ক সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ্ মোহাম্মদ শাফী ইথেন, টাঙ্গাইল জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ রাজ্য, টাঙ্গাইল পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা বিষ্ণুপদ সরকার, পৌরসভা কর্মচারী ফেডারেশন ঢাকা বিভাগের সিনিয়র সহ সভাপতি উচ্চমান সহকারী মোঃ শাহাদাত হোসেন, টাঙ্গাইল পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, কনজারভেন্সি ইন্সপেক্টর আনিসুর রহমান, উচ্চমান সহকারী নূরে আলম ভাষানী এবং কর আদায়কারী রঞ্জিত পাল উপস্থিত ছিলেন।
এ সময় পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, আবাসিক এলাকা, ড্রেন, জলাবদ্ধ স্থান ও জনসমাগমপূর্ণ এলাকায় মশক নিধনের ওষুধ ছিটানো হয়। পাশাপাশি জমে থাকা পানি অপসারণের জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রমও পরিচালনা করা হয়। এ সময় আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, টায়ার বা যেকোনো স্থানে তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়ার জন্য সকলকে আহ্বান জানান তারা।
নাগরিক অধিকার সুরক্ষা কমিটির নেতৃবৃন্দ বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। তারা উল্লেখ করেন, ডেঙ্গুমুক্ত টাঙ্গাইল গড়তে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। টাঙ্গাইল পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, জলাবদ্ধতা নিরসন এবং জনসচেতনতামূলক এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন