প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পপ সংগীতের জনপ্রিয় তারকা আরিয়ানা গ্রান্ডে বিনোদন জগতের ব্যস্ততা থেকে সাময়িকভাবে নিজেকে আড়ালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ৪১টি শোর এই দীর্ঘ সফর শেষ করেছেন লন্ডনের ওটু এরিনায় ‘ইটার্নাল সানশাইন ট্যুর’-এর শেষ কনসার্টের মধ্য দিয়ে।
শেষ কনসার্টে ভক্তদের উদ্দেশে আবেগঘন বক্তব্য দেন ৩৩ বছর বয়সী এই গায়িকা। তিনি জানান, চোখের পানি ধরে রাখতে না পেরে পুরো সফরের অভিজ্ঞতা তার জীবনের অন্যতম সুন্দর ও স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই সময়ের স্মৃতিগুলো আজীবন মনে রাখার কথাও বলেন তিনি।
জানা গেছে, ‘ইটার্নাল সানশাইন ট্যুর’-এর শেষ পর্বে লন্ডনে টানা ১০টি শো করেন আরিয়ানা। এর আগে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহরেও কনসার্ট করেছেন তিনি। এর আগে আরিয়ানার প্রতিনিধির পক্ষ থেকে জানানো হয়েছিল, ট্যুর শেষ হওয়ার পর তিনি জনসম্মুখের কাজ ও উপস্থিতি থেকে কিছুটা বিরতি নেবেন। দীর্ঘদিন ধরে চলা জনসমালোচনা ও ব্যক্তিগত বিষয় নিয়ে অতিরিক্ত নজরদারির মধ্যে নিজের জন্য কিছুটা সময় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এই বিরতির অংশ হিসেবে লন্ডনের বার্বিকানে মঞ্চস্থ হতে যাওয়া ‘সানডে ইন দ্য পার্ক উইথ জর্জ’ নাটক থেকেও সরে দাঁড়িয়েছেন আরিয়ানা। সেখানে তার সঙ্গে অভিনয়ের কথা ছিল ‘উইকেড’ সহশিল্পী জোনাথন বেইলির। আরিয়ানার এই সিদ্ধান্ত যে হঠাৎ নেওয়া নয়, সেটিও তিনি আগেই স্পষ্ট করেছিলেন। তিনি জানিয়েছিলেন, নিজের জন্য সময় বের করা এবং পেশাগত জীবনে কিছু সীমারেখা তৈরি করার বিষয়টি দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করছিলেন।
তবে বিরতি মানেই সংগীত বা অভিনয় থেকে চিরবিদায় নয়। আপাতত জনসম্মুখের ব্যস্ততা থেকে দূরে থেকে নিজের সময় ও ব্যক্তিগত জীবনে মনোযোগ দিতে চান আরিয়ানা গ্রান্ডে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন