প্রিন্ট এর তারিখঃ ১ই নভেম্বর, ২০২৬ইং; ১১:০৪ এম || প্রকাশের তারিখঃ ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ইং; ০৯:০২ পি.এম
বাকৃবির আইআইএফএসের সহযোগী পরিচালকের দায়িত্ব নিলেন অধ্যাপক হারুন অর রশিদ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (আইআইএফএস)-এর সহযোগী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ইনস্টিটিউটের সহযোগী পরিচালকের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ক্রাউন ডিন অধ্যাপক ড. মাসুম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. জোয়ারদার ফারুক আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআইএফএসের পরিচালক অধ্যাপক ড. মো. গোলাম মর্তুজা।
অনুষ্ঠানে সদ্য বিদায়ী সহযোগী পরিচালক অধ্যাপক ড. ফাহমিদা খাতুনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন নবনিযুক্ত সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ।
দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলিম, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম, পরিবহন পরিচালক ও সোনালী দলের অধ্যাপক ড. এ. কে. এম. আদহামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বিভিন্ন অনুষদের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে আইআইএফএসের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংশ্লিষ্টরা নতুন সহযোগী পরিচালকের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে ইনস্টিটিউটের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"