প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মরক্কোর পুলিশ স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় অনুপ্রবেশের চেষ্টা করায় অন্তত ১১১ জনকে আটক করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিবাসীদের সীমান্ত পার হওয়ার আহ্বান আবারো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়।
এই ঘটনার মধ্যে গতকাল শনিবার এই ঘটনা ঘটে।
মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আটক ব্যক্তিদের মধ্যে সাব-সাহারা আফ্রিকার ১০৯ জন অভিবাসী এবং দুই মরক্কোর নাগরিক রয়েছেন। তাদের আটক করা হয় মরক্কোর শহর ফনিদেক ও এর আশপাশ থেকে। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, এই ঘটনার মাত্র দুই সপ্তাহ আগে ৭২ হাজারের বেশি অভিবাসী সেউতায় ঢোকার চেষ্টা করেছিলেন।
ওই ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের ভেতরে উত্তেজনা তৈরি হয় এবং বিশ্বজুড়ে কট্টর ডানপন্থী দলগুলোর অভিবাসনবিরোধী বক্তব্য আরও জোরালো হয়। ইউরোপে প্রবেশের ওই চেষ্টায় অন্তত ৯৬ জনের মৃত্যু হয়েছিল।
স্পেনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার দূরের পাহাড়ে জড়ো হওয়া অভিবাসীদের ছত্রভঙ্গ করতে মরক্কোর পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। পরে সাংবাদিকরা ফনিদেকের বাইরের পাহাড়ি এলাকা থেকে দাঙ্গা নিয়ন্ত্রণের পোশাক পরা এবং সাদা পোশাকে থাকা শত শত পুলিশ সদস্যকে ফিরে আসতে দেখেন।
এ অবস্থায় মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের সাংবাদিকদের তাৎক্ষণিকভাবে ফনিদেক ছাড়ার নির্দেশ দেয়।
স্পেনের সেউতায় সেনারা বিভিন্ন সুপারমার্কেট পাহারা দিচ্ছেন এবং পুলিশ শহরের প্রধান সড়কগুলোতে ব্যাপক টহল দিচ্ছে। তবে ৩০ জুলাইয়ের ব্যাপকহারে অভিবাসী প্রবেশের চেষ্টার পরের দিনগুলোর তুলনায় শহরের পরিস্থিতি এখন অনেকটা শান্ত। একই সঙ্গে মাদ্রিদ সমুদ্রে একটি নিরাপত্তা ব্যারিয়ার স্থাপন করেছে এবং মূল ভূখণ্ড থেকে ৫০০-এর বেশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী এসব অতিরিক্ত সদস্য সেখানে অবস্থান করবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন