প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শিশুদের অধিকার সুরক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নির্যাতন, সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সরকারের পাশাপাশি পরিবার এবং নাগরিক সমাজের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি বলে অভিমত প্রকাশ করেছেন বিশিষ্টজনরা। তারা উল্লেখ করেছেন, শিশুদের জন্য একটি নিরাপদ, মানবিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সকলের নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালন করা প্রয়োজন।
শুক্রবার (২০ নভেম্বর) বিশ্ব শিশু দিবস উপলক্ষে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একটি নাগরিক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব বিষয় তুলে ধরেন। ‘শিশুদের অধিকার সুরক্ষা নিশ্চিতকরণে সরকার, পরিবার ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক আলোচনার আয়োজন করে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশন।
আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মঞ্জুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা মহাসচিব ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।
মোহাম্মদ আলী তার মূল প্রবন্ধে শিশু অধিকার সুরক্ষায় বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং বলেন, শিশু নির্যাতন, যৌন সহিংসতা, পাচার, বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে রাষ্ট্রের আইন ও নীতিমালার কার্যকর বাস্তবায়ন অপরিহার্য। তিনি আরও উল্লেখ করেন, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম এবং নাগরিক সমাজকে একযোগে কাজ করতে হবে। শিশুদের নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও মানসিক বিকাশ নিশ্চিত করা একটি মানবিক সমাজ গঠনের মৌলিক দায়িত্ব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবাইস বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক হামিদা খানম।
আলোচনায় বক্তারা শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইনগত সুরক্ষা নিশ্চিতকরণ এবং শিশুবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিশুদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত প্রতিটি স্তরে জবাবদিহি ও কার্যকর উদ্যোগ নিশ্চিত করা আবশ্যক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন