প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ শনিবার (৩ অক্টোবর) অভিভাবক সমাবেশ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে, যা শিক্ষার মানোন্নয়নের উদ্দেশ্যে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি ফখরুল ইসলাম রানা উপস্থিত ছিলেন। তিনি বিদ্যালয়ের বিভিন্ন সুবিধা ও অসুবিধার বিষয়ে আলোচনা করে নিরাপদ পানি, সৌরবিদ্যুৎ সুবিধা এবং শিক্ষার্থীদের খেলাধুলার সরঞ্জাম বিতরণের প্রতিশ্রুতি দেন।
আবিভাবক সমাবেশে বক্তারা উল্লেখ করেন, একটি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন শুধুমাত্র শিক্ষক ও শিক্ষিকাদের একক প্রচেষ্টায় সম্ভব নয়। এর জন্য বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় জনগণের সমন্বিত সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।
তারা আরও বলেন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি করা, এবং নৈতিক ও মানবিক মূল্যবোধে শিশুদের গড়ে তোলার উপর গুরুত্ব দিতে হবে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি, সাংস্কৃতিক খেলাধুলার প্রতি মনোযোগী করে তাদের গড়ে তুলতে হবে।
সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা আক্তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি অভিভাবকদের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা তুলে ধরেন। একই সঙ্গে নবগঠিত কমিটি বিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
বক্তারা আরো বলেন, প্রাথমিক শিক্ষা একটি শিশুর ভবিষ্যৎ শিক্ষাজীবনের ভিত্তি তৈরি করে। তাই শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের সুশিক্ষিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
এ সময় উপস্থিত শিক্ষক, অভিভাবক এবং সুধীজন এই উদ্যোগের প্রশংসা করেন এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করার জন্য ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন