প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে, সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে-স্কেল) মন্ত্রিসভায় অনুমোদন দেওয়ার বিষয়টি উল্লেখ করেছে। সংগঠনটি নতুন পে-স্কেলকে স্বাধীনতার পর সরকারি কর্মচারীদের জন্য ‘ঐতিহাসিক, অন্যতম শ্রেষ্ঠ ও যুগোপযোগী’ বেতন কাঠামো হিসেবে চিহ্নিত করেছে।
সোমবার, নতুন বেতন কাঠামো মন্ত্রিসভায় অনুমোদনের পর সংগঠনের সভাপতি নুরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভাপতি নুরুল ইসলাম মন্তব্য করেন, অতীতে কোনো বেতন কাঠামোয় সরকারি কর্মচারীদের জন্য এত ব্যাপক সুযোগ-সুবিধা প্রদান করা হয়নি। বিশেষ করে, নিম্নআয়ের সরকারি কর্মচারীদের জন্য নতুন পে-স্কেলে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি জানান, নতুন বেতন কাঠামোয় ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন ১৪২ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এই বৃদ্ধি নিম্ন-আয়ের কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় নির্বাহে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নতুন কাঠামোয় প্রতিবন্ধী ভাতা ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এবং নুরুল ইসলাম উল্লেখ করেন যে, সব সরকারি কর্মচারীর জন্য মোবাইল ভাতা চালু করা হবে এবং টিফিন ভাতা তিনগুণ করার পরিকল্পনা রয়েছে।
নিম্ন-আয়ের কর্মচারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে বলেও জানানো হয়।
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি আরও বলেন, দীর্ঘ ১১ বছর ধরে বেতন কাঠামোর পরিবর্তন না হওয়ার কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে সরকারি কর্মচারীদের পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছিল। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা ও দাবির প্রতি যে মানবিক দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন, তা প্রশংসনীয়।
তিনি আশা প্রকাশ করেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি পাবে এবং তাঁদের কর্মস্পৃহা, দায়িত্ববোধ ও জনসেবার মানসিকতা আরও উন্নত হবে।
সংযুক্ত পরিষদের সভাপতি বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত দাবি পূরণ হওয়ায় সরকারি কর্মচারীদের মধ্যে আনন্দ ও স্বস্তি ফিরে এসেছে। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও গভীর কৃতজ্ঞতা জানানো হয়েছে। সংগঠনটি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, শান্তি ও কল্যাণ কামনা করেছে এবং তার সরকারের সমৃদ্ধি, সাফল্য ও দেশ পরিচালনায় উত্তরোত্তর সফলতা কামনা করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন