প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর দুর্নীতিগ্রস্থ কর্মকর্তা-কর্মচারিদের বিরুদ্ধে কর্মস্থলে দুর্নীতির অভিযোগ থাকলে তাদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এনবিআর চেয়ারম্যান আহসান হাবিবকে পাঠানো চিঠিতে সচিব সভার এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে।
রাজস্ব প্রশাসনের কার্যক্রমের মধ্যে কর নির্ধারণ, রাজস্ব আদায়, শুল্কায়ন, ভ্যাট ব্যবস্থাপনা, কর অডিট এবং করদাতাদের সেবা দেওয়ার ক্ষেত্রে মাঠপর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতি অপরিহার্য। এজন্য সচিব সভার সিদ্ধান্তে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে ডিজিটাল হাজিরা ব্যবস্থার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। পাশাপাশি সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
দাপ্তরিক কাজের অগ্রগতি পর্যবেক্ষণ, কর্মসম্পাদন পরিকল্পনা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। সরকারি কর্মচারিদের মধ্যে চাকরির ক্ষেত্রে অন্য কোন ব্যক্তির মাধ্যমে যেকোন ধরণের তদবির করলে তা শৃঙ্খলাপরিপন্থী বিষয় হিসেবে গণ্য হবে।
এসব নির্দেশনার আওতায় দেশের সব কর অঞ্চল, কাস্টমস হাউস, ভ্যাট কমিশনারেট, কর গোয়েন্দা ও তদন্ত সংস্থাসহ রাজস্ব প্রশাসনের বিভিন্ন দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে দাপ্তরিক কার্যক্রমের মূল্যায়ন এবং প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে নিয়মিত তদারকির ওপর জোর দেওয়া হয়েছে। এনবিআরের অধীন কর অঞ্চল, কাস্টমস ও ভ্যাটের বিভিন্ন দপ্তরকে এসব নির্দেশনা অনুসরণ করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন