প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ডি থ্রি ট্রফির নিলামের মধ্যেই বিগ ব্যাশে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। রিশাদের পর এবার তাকেও দেখা যাবে এই টুর্নামেন্টে। মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে বিগ ব্যাশ মাতাবেন এই কাটার মাস্টার।
গতকাল অস্ট্রেলিয়ার এই ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন বাঁহাতি এই পেসার।
সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন বিগ ব্যাশের পুরো মৌসুমে মেলবোর্নের হয়ে খেলতে দেখা যাবে এই পেসারকে। বিসিবিও তাকে ছাড়পত্র দিচ্ছে বলে জানা গেছে। এই কারণে বিসিবির নতুন টুর্নামেন্টের টি-টোয়েন্টি সংস্করণে তাকে দেখা যাবে না।
এছাড়া বিগ ব্যাশের পুরো মৌসুম খেলবেন রিশাদও। আসন্ন আসরে তিনি আবারও হোবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলবেন। পুরো আসর খেলার কারণে ডি থ্রির টি-টোয়েন্টি সংস্করণে রিশাদের খেলা হবে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন