প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। তিনি বৃহস্পতিবার (৪ জুন) রাতে ঢাকায় পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।
শুক্রবার (৫ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। বৈঠকের পর দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানের একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে। এরপর দুই পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমের সামনে আসবেন।
হাকান ফিদানের পরবর্তী পরিকল্পনায় রয়েছে রোহিঙ্গা পরিস্থিতি পরিদর্শনে কক্সবাজারে যাওয়ার।
শনি বার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে তাদের। একই দিনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠকে বসবেন তিনি।
এটি ২০২০ সালের ডিসেম্বরের পর বাংলাদেশে তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর। একইসাথে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর গুরুত্বপূর্ণ কোনও দেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফরও এটি।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, সফরটি কেবল দ্বিপক্ষীয় সম্পর্কের নিয়মিত ধারাবাহিকতা নয়; এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তাও। নতুন সরকার গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয়ার পর তুরস্ক দ্রুত ঢাকার সঙ্গে যোগাযোগ জোরদার করেছে। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে দুই দেশের ঘনিষ্ঠ যোগাযোগও বেড়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন