প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সিএনজিচালিত অটোরিকশাচালক হোসেন মিয়া হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে। রবিবার (২৩ আগস্ট) রাতে কুমিল্লার দেবিদ্বার ও কোতোয়ালি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে র্যাব-৯ এবং র্যাব-১১ যৌথভাবে তাদের আটক করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে কুমিল্লার দেবিদ্বার উপজেলার দুয়ারিয়া এলাকার মো. আবুল বাশার (৪৪) এবং কোতোয়ালি থানার সংরাইশ এলাকার নাজমুন নাহার লাভলী (২৮) অন্তর্ভুক্ত রয়েছেন। সোমবার তাদের কসবা থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব-৯-এর প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যার সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা জানান, ঘটনার দিন ‘শয়তানের নিঃশ্বাস’ নামের চেতনানাশক ব্যবহার করে চালক হোসেন মিয়াকে অজ্ঞান করে হত্যার পর অটোরিকশাটি ছিনিয়ে নেন। উল্লেখ্য, গত ৪ আগস্ট একই মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া, গত ২৫ মে পার্শ্ববর্তী ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা এলাকার চালক হোসেন মিয়া অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের জিডির পর ২৮ মে (ঈদের দিন) বিকালে কসবার টি. আলী বাড়ির একটি পুকুর থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের স্ত্রী ছিনতাই ও হত্যার অভিযোগে কসবা থানায় মামলা দায়ের করেন। মামলার পর ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বাড়িয়ে এই আসামিদের গ্রেপ্তার করল র্যাব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন