প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর ভাটারা থানার বারিধারা এলাকায় দুর্বৃত্তরা বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন লাগিয়েছে। ঘটনার পর ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে, এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ অগ্নিকাণ্ডের খবর পান। এরপর দ্রুত ঘটনাস্থলে ইউনিট পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আগুন সম্পূর্ণরূপে নিভিয়ে ফেলেন।
ভাটারা থানা পুলিশ জানায়, সন্ধ্যার দিকে বাসটি বারিধারা এলাকায় যাত্রী নামানোর কিছু সময় পর হঠাৎ দুই-তিনজন দুর্বৃত্ত আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। আগুন ছড়িয়ে পড়ার আগেই যাত্রীরা নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হন। ফলে কেউ হতাহত হয়নি।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান, পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাসটি সরিয়ে নিয়েছে। জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন