প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সারাদেশে চলছে শারদীয় উৎসব , তেমনি বেড়েছে গরিব-দুঃখী মানুষের দুর্ভোগ। ছিন্নমূল অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এই শারদীয় উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের একদল তরুণ যুবকদের নিজস্ব অর্থায়নে ১৯ শে অক্টোবর বিকেলে সুইজগেট ডক্টর,স কেয়ার এন্ড ফার্মেসীতে
স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে ২০ টি অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করেছেন সংগঠনটির যুবকরা।
স্বপ্ন ছোয়া ফাউন্ডেশনের শতাধিক সদস্যের উদ্যোগে অর্থ সংগ্রহ করে বস্ত্র কিনে দিচ্ছেন ছিন্নমূল হতদরিদ্র ও বিধবা মানুষদের। 'ঐক্য শক্তি’ স্লোগানকে সামনে রেখে ‘অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন’ গড়ে তুলছেন যুবকরা।
বিতরণ করা এসব বস্ত্র দেওয়া হয়েছে গ্রামের আশে পাশের মানসিক ভারসাম্যহীন, বিধবা, বয়স্ক পুরুষ ও নারীদের।
এছাড়া বালিয়াকান্দি সদর ইউনিয়নের বকচর সুইজগেট এলাকায় একটি মানবিক দেয়াল তৈরি করেছে সংগঠনটি। এছাড়াও অসুস্থ অসহায়ের পাশে দাড়ানো, গরীব মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার খরচ চালানো, সহ বিভিন্ন সামাজিক মানব কল্যাণ মূলক কাজের সাথে জড়িত হয়ে উঠেছেন সংগঠনটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন