প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল এশিয়া কাপ খেলতে ওমানের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছে। মঙ্গলবার বিকাল ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয় দলটি।
দেশ ছাড়ার পূর্ব মুহূর্তে যুবাদের হেড কোচ হান্নান সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটারদের সুস্বাস্থ্য কামনা করেছেন। তিনি লিখেছেন, "এশিয়া কাপে যাচ্ছি। সবাই চায় দল চ্যাম্পিয়ন হোক, আমিও চাই। তবে আমার সবচেয়ে বড় চাওয়া ছেলেরা যাতে সুস্থ্য থাকে। কোনোরকমের চাপ না নিয়ে খেলুক ওরা, সময়টা উপভোগ করুক আর দেশের হয়ে খেলার গৌরবটা অনুভব করে যেন! দোয়া করবেন দলটার জন্য।"
এবারের যুব এশিয়া কাপের আসর আগামী ৫ নভেম্বর ওমানের মাসকাটে শুরু হবে। টুর্নামেন্টে মোট আটটি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতা করবে। ‘এ’ গ্রুপে ভারত, নেপাল, পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে। অন্যদিকে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আফগানিস্তান, মালয়েশিয়া এবং শ্রীলংকা।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে। এরপর ৭ নভেম্বর মালয়েশিয়া এবং ৯ নভেম্বর শ্রীলংকার বিপক্ষে যুবা টাইগাররা লড়াইয়ে নামবে। গত শনিবার এই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন