প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান নাগরিকদের নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে ফুটপাতে কোনো অবৈধ স্থাপনা থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন।
তিনি আজ সকালে মিরপুর-১০ ফলপট্টি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় এ কথা বলেন।
এ সময় মিরপুর-১০ ফলপট্টি এলাকায় অবৈধভাবে স্থাপনা স্থাপনকারীদের দোকান ও অন্যান্য মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
প্রশাসক আরও বলেন, উচ্ছেদ করা স্থানগুলোতে যদি পুনরায় অবৈধ স্থাপনা স্থাপন করা হয়, তাহলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযান চলাকালে কয়েকজন দোকানদার সাংবাদিকদের জানান, তারা কাউকে কোনো ধরনের চাঁদা দেন না এবং নিজেদের উদ্যোগেই ব্যবসা পরিচালনা করছেন।
প্রশাসকের ঘোষণার পর আজ বিকেলে মিরপুর-১০ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন