প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক নজিরবিহীন ও সরাসরি হুমকি দিয়েছেন ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একজন সাবেক শীর্ষ কমান্ডার। তিনি দাবি করেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের রয়েছে মার্কিন প্রেসিডেন্টের ক্ষতি করার সক্ষমতা। প্রকাশিত সাক্ষাৎকার অনুযায়ী, হোয়াইট হাউসের ভেতরে প্রবেশ করে ট্রাম্পকে হত্যা করা সম্ভব।
সম্প্রতি ইরানি সংবাদভিত্তিক ওয়েবসাইট ‘ফারারু’-কে দেওয়া সাক্ষাৎকারে আইআরজিসির সাবেক কমান্ডার হোসেইন কানানি মোকাদ্দাম বলেন, "যদি ট্রাম্পকে হত্যা করাই লক্ষ্য হয়, তবে ইসলামি প্রজাতন্ত্র ইরান খুব সহজেই তা হোয়াইট হাউসের ভেতরে গিয়ে করতে পারে। যখনই প্রয়োজন হবে, আমরা তা করতে সক্ষম।"
এই কড়া হুমকির পাশাপাশি কানানি মোকাদ্দাম তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনা নিয়েও নিজের মন্তব্য জানিয়েছেন। স্পষ্ট করে তিনি বলেন, "ইরানের দৃষ্টিকোণ থেকে এই আলোচনার উদ্দেশ্য কোনো শান্তি চুক্তি প্রতিষ্ঠা করা নয়।" মার্কিন প্রশাসনের সাথে চলমান আলোচনা মূলত উত্তেজনা হ্রাস করা এবং ওয়াশিংটনের পক্ষ থেকে আনা বিভিন্ন অভিযোগের বিপরীতে ইরানের দাবি ও অবস্থানকে জোরালোভাবে তুলে ধরা।
তিনি আরও যোগ করেন, "আমরা ট্রাম্প এবং তার অপরাধী সহযোগীদের সাথে কোনো শান্তির জন্য আলোচনা করছি না। এই আলোচনা কেবল আমাদের অধিকার পুনরুদ্ধার এবং যুক্তরাষ্ট্রের তোলা ভিত্তিহীন অভিযোগগুলোর ব্যাখ্যা দিতে চাই। প্রতিশোধ ও পাল্টা জবাবের বিষয়টি আমাদের টেবিলে অত্যন্ত জোরালোভাবেই বহাল রয়েছে।"
সূত্র: মিডল ইস্ট মনিটর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন