প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দৈনিক কালের কণ্ঠে গত ১৫ নভেম্বর প্রকাশিত ‘অবশেষে ঢাকা জেলা সমবায় কর্মকর্তা আল-আমিনকে বদলি’ শীর্ষক প্রতিবেদনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ওই কর্মকর্তা। তিনি দাবি করেছেন, সংবাদে প্রকাশিত তথ্য সম্পূর্ণরূপে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত।
আজ মঙ্গলবার পাঠানো এক প্রতিবাদ লিপিতে ঢাকা জেলা সমবায় অফিসের সাবেক কর্মকর্তা মো. আল-আমিন উল্লেখ করেন, সমবায় অধিদপ্তরের অধীনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বদলি সম্পূর্ণরূপে সমবায় অধিদপ্তরের প্রশাসন শাখার এখতিয়ারভুক্ত। জেলা সমবায় অফিসার, ঢাকা হিসেবে তার বদলির ক্ষেত্রে কোনো সংশ্লিষ্টতা থাকার সুযোগ নেই। তিনি দাবি করেন, তথ্যটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।
সংবাদে নব-উদ্যোগ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের প্রায় তিন কোটি টাকা নিরীক্ষা আপত্তি নিষ্পত্তি না করে ধামাচাপা দেওয়ার অভিযোগটিও সত্য নয় বলে তিনি জানান। আল-আমিনের দাবি, নিবন্ধক হিসেবে জেলা সমবায় অফিসারের নিরীক্ষা কাজে যুক্ত থাকার সুযোগ নেই।
আল-আমিন আরও জানান, সংবাদে তার বিরুদ্ধে মিরপুরের পাঁচটি সমিতির নির্বাচন একই কর্মকর্তাকে দিয়ে করিয়ে আর্থিক সুবিধা নেওয়ার যে অভিযোগ তোলা হয়েছে, তা সত্য নয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন