প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, মোহাম্মদ আতাউল কিবরিয়া, বাৎসরিক পরিদর্শনের অংশ হিসেবে শেরপুর জেলা পুলিশের রিজার্ভ অফিস এবং পুলিশের লাইন্সে অবস্থিত জেলা পুলিশের বিভিন্ন দপ্তরের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন।
সোমবার (১৬ জুন) সকালে, পরিদর্শন উপলক্ষে রেঞ্জের ডিআইজি যখন শেরপুর জেলা পুলিশ লাইন্সে উপস্থিত হলেন, তখন জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম। পরবর্তীতে, পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে শেরপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার এবং ফোর্সের সমন্বয়ে গঠিত ৬ টি কন্টিনজেন্ট ও ব্যান্ডদলের কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া। তিনি প্যারেড পরিদর্শনকালে প্যারেড অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের ডিসিপ্লিন, ফিটনেস, টার্ন আউট এবং প্যারেড দক্ষতা মূল্যায়ণ করেন এবং চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন।
তিনি পরিদর্শনের পর কুচকাওয়াজের ভূয়সী প্রশংসা করেন এবং উপস্থিত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। কুচকাওয়াজ শেষে, পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলামের সভাপতিত্বে পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের আয়োজনে একটি বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সদস্যদের সুবিধা ও অসুবিধার কথা শোনেন এবং সমস্যা সমাধানের জন্য গঠনমূলক আলোচনার পাশাপাশি প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। পরে, রেঞ্জ ডিআইজি রিজার্ভ অফিস, পুলিশ লাইন্সে অবস্থিত জেলা পুলিশের বিভিন্ন দপ্তর, যেমন ডিপার্টমেন্টাল স্টোর, ক্লোথিং স্টোর, অস্ত্রাগার, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল, মোটরযান শাখা ইত্যাদির সার্বিক কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা পূর্বক পরিদর্শন বহিতে সাক্ষর করেন।
এ সময় শেরপুর পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম, শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) মো. পারভেজ আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আব্দুল আল মামুন এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সরকার ফরহাদ আহমেদ-সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন